বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দর ও ভালো-সিলেট রেঞ্জের ডিআইজি

ছবি: চেকপোস্ট

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, সুনামগঞ্জে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজামণ্ডপে আসছেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া ও কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে ষোলঘর এলাকার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, গত দুই দিন ধরে তিনি সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। আজ সুনামগঞ্জের পূজামণ্ডপগুলো ঘুরে দেখেছেন। প্রতিটি স্থানে পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছেন, যাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সুনামগঞ্জে পূজা উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজামণ্ডপে এসে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য তাঁদের উৎসাহিত করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা রয়েছে এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক।

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, তাঁরা যেন নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেন। যেসব পূজামণ্ডপ তিনি পরিদর্শন করতে পারেননি, সেসব মণ্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকেও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার 

(সদর সার্কেল )  চাতক চাকমা, সদর মডেল থানার ওসি রতন সেখ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দর ও ভালো-সিলেট রেঞ্জের ডিআইজি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত