শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

২২ ক্যারেট ভরি ২ লাখ ৩৪ হাজার

দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা বেশি

জুয়েলারি দোকানে স্বর্ণালঙ্কার বিক্রির হচ্ছে। ছবি: গণমাধ্যম থেকে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

এর আগে ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ২ হাজার ৭৪১ টাকা বেড়েছে।

দুই দফায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই দফায় বেড়েছে ১ হাজার ৩৪২ টাকা। নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই দফায় বেড়েছে ১ হাজার ১০৮ টাকা। ১২ সেপ্টেম্বরের ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা থেকে বেড়ে এখন তা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ১৯ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হবে।

এর আগে ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত ছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৫ হাজার ১৬ টাকা।

#বাজুস #স্বর্ণের_দাম #রুপার_দাম

চেকপোস্ট

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা বেশি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

এর আগে ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ২ হাজার ৭৪১ টাকা বেড়েছে।

দুই দফায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই দফায় বেড়েছে ১ হাজার ৩৪২ টাকা। নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই দফায় বেড়েছে ১ হাজার ১০৮ টাকা। ১২ সেপ্টেম্বরের ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা থেকে বেড়ে এখন তা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ১৯ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হবে।

এর আগে ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত ছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৫ হাজার ১৬ টাকা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত