শুক্রবার, ১৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে ভয়াবহ সংঘর্ষ

দুই জাহাজ ক্ষতিগ্রস্ত, আটকা ২৮০০ কনটেইনার

ছবি: চেকপেস্ট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষে উভয় নৌযানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় ২ হাজার ৮০০ টিইইউএস কনটেইনার আটকা পড়ে বন্দর কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে বহির্নোঙর থেকে জাহাজ দুটিকে বন্দরের জেটিতে আনার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে জেটিতে না এনে পুনরায় বহির্নোঙরেই রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য নিয়ে আসা জাহাজ দুটির একটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানি ‘মায়েরস্ক’-এর এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালিত ‘এইচআর তুরাগ’। প্রাথমিকভাবে জাহাজ দুটির মূল কাঠামো (হাল) দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানির নিচে কোনো ছিদ্র বা বড় ধরনের ফাটল রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন জানান, জাহাজে ওঠার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে জাহাজগুলোকে বন্দরে না এনে বহির্নোঙরেই রাখা হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নিরূপণে নৌ-বাণিজ্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া এবং জাহাজগুলো চলাচলের উপযোগী হিসেবে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এগুলোর চলাচল স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

#চট্টগ্রামবন্দর #জাহাজদুর্ঘটনা #কনটেইনারসংকট

চেকপোস্ট

শুক্রবার, ১৫ মে ২০২৬

দুই জাহাজ ক্ষতিগ্রস্ত, আটকা ২৮০০ কনটেইনার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষে উভয় নৌযানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় ২ হাজার ৮০০ টিইইউএস কনটেইনার আটকা পড়ে বন্দর কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে বহির্নোঙর থেকে জাহাজ দুটিকে বন্দরের জেটিতে আনার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে জেটিতে না এনে পুনরায় বহির্নোঙরেই রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য নিয়ে আসা জাহাজ দুটির একটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানি ‘মায়েরস্ক’-এর এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালিত ‘এইচআর তুরাগ’। প্রাথমিকভাবে জাহাজ দুটির মূল কাঠামো (হাল) দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানির নিচে কোনো ছিদ্র বা বড় ধরনের ফাটল রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন জানান, জাহাজে ওঠার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে জাহাজগুলোকে বন্দরে না এনে বহির্নোঙরেই রাখা হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নিরূপণে নৌ-বাণিজ্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া এবং জাহাজগুলো চলাচলের উপযোগী হিসেবে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এগুলোর চলাচল স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত