চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুরে ভুল প্রশ্নপত্রের সেটে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার ১০ মে দিনাজপুর শহরের ইকবাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী ১ নম্বর সেটে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সেখানে ৩ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়। তবে এমসিকিউ অংশ ১ নম্বর সেটেই অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শেষে খাতা মিলানোর সময় বিষয়টি ধরা পড়ে। এরপর কেন্দ্র সচিব সেলিমা সুলতানা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দীন জানান, এটি প্রশাসনিক গাফিলতি হিসেবে বিবেচনা করে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। খাতাগুলো সংশ্লিষ্ট সেট অনুযায়ী আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানও জানিয়েছেন, এই ঘটনায় শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না এবং যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়ন সম্পন্ন করা হবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬