সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আতঙ্কে পুলিশ সদস্যরা

তীব্র সৈকত ভাঙন: কুয়াকাটায় সাগরে বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স

ছবি : চেকপোস্ট

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উত্তাল সাগরের ঢেউ ও প্রবল স্রোতের আঘাতে জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত ট্যুরিস্ট পুলিশ বক্সটি এখন বিলীন হওয়ার পথে।

জোয়ারের সময় বড় বড় ঢেউ সরাসরি সৈকতের মূল অংশে আছড়ে পড়ছে। এতে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে সৈকতের বালুময় ভূমি। ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশ বক্সের চারপাশের মাটি ধসে গেছে। যেকোনো মুহূর্তে স্থাপনাটি সাগরে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সাগরের ঢেউয়ের তীব্রতায় কুয়াকাটা সৈকতের বিভিন্ন অংশে ভাঙন অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করা ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও রয়েছেন ঝুঁকির মধ্যে।

স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা না থাকায় প্রতিবছরই ছোট হয়ে আসছে কুয়াকাটা সৈকতের পরিধি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে শুধু পুলিশ বক্স নয়, ভবিষ্যতে সৈকতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও পর্যটন সৌন্দর্যও হুমকির মুখে পড়বে।

তাদের দাবি, কুয়াকাটাকে রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

#কুয়াকাটা_সৈকত #সৈকত_ভাঙন #পটুয়াখালী_সংবাদ

চেকপোস্ট

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

তীব্র সৈকত ভাঙন: কুয়াকাটায় সাগরে বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উত্তাল সাগরের ঢেউ ও প্রবল স্রোতের আঘাতে জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত ট্যুরিস্ট পুলিশ বক্সটি এখন বিলীন হওয়ার পথে।

জোয়ারের সময় বড় বড় ঢেউ সরাসরি সৈকতের মূল অংশে আছড়ে পড়ছে। এতে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে সৈকতের বালুময় ভূমি। ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশ বক্সের চারপাশের মাটি ধসে গেছে। যেকোনো মুহূর্তে স্থাপনাটি সাগরে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সাগরের ঢেউয়ের তীব্রতায় কুয়াকাটা সৈকতের বিভিন্ন অংশে ভাঙন অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করা ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও রয়েছেন ঝুঁকির মধ্যে।

স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা না থাকায় প্রতিবছরই ছোট হয়ে আসছে কুয়াকাটা সৈকতের পরিধি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে শুধু পুলিশ বক্স নয়, ভবিষ্যতে সৈকতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও পর্যটন সৌন্দর্যও হুমকির মুখে পড়বে।

তাদের দাবি, কুয়াকাটাকে রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত