সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তাহেরীকে ঠেকাতে লাঠি হাতে মহড়া, কারা সেই ব্যক্তিরা?

ছবি: তাহেরিকে রুখতে সুন্নি মহাসম্মেলনসংলগ্ন রেললাইনের পাশে লাঠি হাতে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে সুন্নি মহাসম্মেলনে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। এ সময় লাঠি হাতে একদল লোকের অবস্থান ও মহড়ার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে থাকা ব্যক্তিরা কারা, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

গত ১৫ নভেম্বর রাতে উপজেলার বহড়া ইউনিয়নের কাশিমনগরে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর। তবে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাসহ একটি পক্ষের বিরোধিতার কারণে তিনি নির্ধারিত সময়ে মাহফিলে যোগ দিতে পারেননি বলে অভিযোগ করেছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক ও স্থানীয়দের অভিযোগ, তাহেরীর আগমন ঠেকাতে মাহফিলসংলগ্ন কাশিমনগর রেললাইনের পাশে একদল লোক লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে অবস্থান নেয়। তারা সারারাত সেখানে অবস্থান করে তাঁকে মাহফিলে আসার পথে বাধা দেওয়ার চেষ্টা করে। এমনকি তাঁর ওপর হামলার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে দাবি স্থানীয়দের। তাঁদের ভাষ্য, লাঠি হাতে অবস্থান নেওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয় এলাকার বাসিন্দা হলেও অন্য এলাকার লোকজনের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের কাছাকাছি মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং কয়েকজন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতির কাছাকাছি এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাঁদের ভূমিকা তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে মাহফিলের আয়োজক খান্দুরা পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমকেও তাহেরীর আগমন ঠেকাতে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় সম্মেলন আর আয়োজন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

অন্যদিকে, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মাহফিলে আসছেন না—এমন খবর ছড়িয়ে পড়ার পর উপস্থিত মুসল্লিদের একটি অংশ ওয়াজের মঞ্চ ছেড়ে চলে যান। তাঁদের দলবদ্ধভাবে মাহফিলস্থল ত্যাগের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা ও মসজিদের খতিব মুফতি মুজাম্মিল হক মাসুমী বলেন, “আমরা কোন দেশে বাস করছি? একটি ধর্মীয় মাহফিলে একজন বক্তাকে আসতে বাধা দিতে লাঠি হাতে মহড়া দেওয়া হচ্ছে। এসব ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা আন্দোলনের ডাক দেব।”

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “আমি চাইলে মাহফিলে অংশ নিতে পারতাম। এসব ব্যক্তিকে জাতির চিনে রাখা উচিত। আমি সরকারকে আহ্বান জানাব, এদের দ্রুত গ্রেপ্তার করতে। মাহফিলের পাশে অনেকক্ষণ অবস্থান করে চলে এসেছি। ইসলামে সন্ত্রাস ও ষড়যন্ত্র সম্পূর্ণ হারাম। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের গ্রেপ্তার এবং হেদায়েতের আহ্বান জানাই।”

অভিযোগের বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

তবে লাঠি হাতে অবস্থান নেওয়া ব্যক্তিদের পরিচয়, তাঁদের সেখানে অবস্থানের উদ্দেশ্য এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তাহেরীকে ঠেকাতে লাঠি হাতে মহড়া, কারা সেই ব্যক্তিরা?

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত