রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ক্রিকেট উন্নয়নে বড় প্রত্যাশা

তামিমের নেতৃত্বাধীন বিসিবি পর্ষদকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

তামিম ইকবাল ও আমিনুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল ও নতুন পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, তামিম ইকবালের নেতৃত্বে দেশের ক্রিকেট নতুন গতি পাবে। তার মতে, মাঠের ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা বিসিবির প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করবে।

বিসিবির নতুন ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের পর তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হন। এই পর্ষদে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরও ২ জন পরিচালক রয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রিকেট বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে। নতুন কমিটি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘরোয়া ক্রিকেট, তৃণমূল উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, একজন সফল ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অভিজ্ঞতা বিসিবি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ভবিষ্যতেও বিসিবিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

#বিসিবি #বাংলাদেশ_ক্রিকেট #তামিম_ইকবাল

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

তামিমের নেতৃত্বাধীন বিসিবি পর্ষদকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল ও নতুন পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, তামিম ইকবালের নেতৃত্বে দেশের ক্রিকেট নতুন গতি পাবে। তার মতে, মাঠের ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা বিসিবির প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করবে।

বিসিবির নতুন ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের পর তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হন। এই পর্ষদে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরও ২ জন পরিচালক রয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রিকেট বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে। নতুন কমিটি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘরোয়া ক্রিকেট, তৃণমূল উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, একজন সফল ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অভিজ্ঞতা বিসিবি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ভবিষ্যতেও বিসিবিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত