সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

পশ্চিমবঙ্গে আসলে নিরাপত্তার প্রতিশ্রুতি

তসলিমার নিরাপত্তার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

প্রায় দুই দশক পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরে নিরাপত্তার আশ্বাস পেয়েছেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তসলিমা নাসরিন কলকাতায় এলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি কবিতা পাঠের অনুষ্ঠানে তসলিমা নাসরিন ও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, তসলিমা নাসরিন যখনই কলকাতায় আসতে চাইবেন, তখনই তাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি পশ্চিমবঙ্গে সংবিধান, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন।

রোববার (২ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনসংলগ্ন বাংলা একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন বলেন, তাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা সরকারগুলো তার দেশে ফেরার সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

কলকাতায় স্থায়ীভাবে বসবাস করবেন কি না এমন প্রশ্নের জবাবে তসলিমা জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে আগামী কলকাতা বইমেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর পশ্চিমবঙ্গে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এরপর নিরাপত্তাজনিত কারণে তাকে রাজ্য ছাড়তে হয়েছিল।

দীর্ঘ সময় পর কলকাতা সফরে এসে নিরাপত্তার আশ্বাস পাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার ও শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন।

#শুভেন্দু_অধিকারী #কলকাতা #তসলিমা_নাসরিন

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

তসলিমার নিরাপত্তার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রায় দুই দশক পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরে নিরাপত্তার আশ্বাস পেয়েছেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তসলিমা নাসরিন কলকাতায় এলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি কবিতা পাঠের অনুষ্ঠানে তসলিমা নাসরিন ও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, তসলিমা নাসরিন যখনই কলকাতায় আসতে চাইবেন, তখনই তাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি পশ্চিমবঙ্গে সংবিধান, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন।

রোববার (২ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনসংলগ্ন বাংলা একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন বলেন, তাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা সরকারগুলো তার দেশে ফেরার সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

কলকাতায় স্থায়ীভাবে বসবাস করবেন কি না এমন প্রশ্নের জবাবে তসলিমা জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে আগামী কলকাতা বইমেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর পশ্চিমবঙ্গে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এরপর নিরাপত্তাজনিত কারণে তাকে রাজ্য ছাড়তে হয়েছিল।

দীর্ঘ সময় পর কলকাতা সফরে এসে নিরাপত্তার আশ্বাস পাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার ও শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত