বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সংগঠনটির ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম নতুন নয় এবং দীর্ঘদিন ধরেই নগরবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ চলছে।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, উত্তরায় অনুষ্ঠিত এই ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন ও ঢাকা উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
সেলিম উদ্দিন বলেন, সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং বেসরকারি হাসপাতালের উচ্চ ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম চালু রাখা হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনটি অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহ এবং জরুরি কলের মাধ্যমে বাসায় চিকিৎসক পাঠানোর মতো সেবাও পরিচালনা করছে।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও দলীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের উদ্যোগ নগরবাসীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ভূমিকা রাখবে।
সব আনুষ্ঠানিকতা শেষে সেলিম উদ্দিন রোগীদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬