সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অর্থনীতি-স্বাস্থ্যসহ নানা খাতে অনিয়মের অভিযোগ

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ড ১৮ মাসের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ছবি: চেকপোস্ট

ঢাকায় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে রোববার ১৭ মে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত আদেশের জন্য আগামী বৃহস্পতিবার ২১ মে দিন নির্ধারণ করেন।

রিট আবেদনটি শুনানি হয় হাইকোর্ট বিভাগে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল।

রিট আবেদনে বলা হয়, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে অর্থনীতি, স্বাস্থ্যসহ একাধিক খাতে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, এসব বিষয়ে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে, যাতে পুরো সময়ের কর্মকাণ্ড খতিয়ে দেখা যায়।

রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে তা সরকার নির্ধারণ করবে।

রাষ্ট্রপক্ষ আদালতকে বিষয়টি নিয়ে সরকারের নির্দেশনা নেওয়ার কথা জানিয়েছে।

#হাইকোর্ট #ড_ইউনূস #রিটআবেদন

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ড ১৮ মাসের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ঢাকায় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে রোববার ১৭ মে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত আদেশের জন্য আগামী বৃহস্পতিবার ২১ মে দিন নির্ধারণ করেন।

রিট আবেদনটি শুনানি হয় হাইকোর্ট বিভাগে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল।

রিট আবেদনে বলা হয়, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে অর্থনীতি, স্বাস্থ্যসহ একাধিক খাতে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, এসব বিষয়ে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে, যাতে পুরো সময়ের কর্মকাণ্ড খতিয়ে দেখা যায়।

রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে তা সরকার নির্ধারণ করবে।

রাষ্ট্রপক্ষ আদালতকে বিষয়টি নিয়ে সরকারের নির্দেশনা নেওয়ার কথা জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত