বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ড্রেন-নালা পরিষ্কারের আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা। ছবি : চেকপোস্ট

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, ড্রেন-নালা পরিষ্কার করা এবং পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

#জনসচেতনতা #ডেঙ্গুপ্রতিরোধ #নলছিটি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, ড্রেন-নালা পরিষ্কার করা এবং পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত