সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সবচেয়ে বেশি বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৮০

হাসপাতালের বেডে মশারি টাঙিয়ে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন রোগী রয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরে আক্রান্ত ১৬ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন রোগী।

আগের বছরগুলোতেও ছিল ভয়াবহ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর প্রাণ হারান ৫৭৫ জন।

#ডেঙ্গুপরিস্থিতি #ডেঙ্গুআক্রান্ত #স্বাস্থ্যসংবাদ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৮০

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন রোগী রয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরে আক্রান্ত ১৬ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন রোগী।

আগের বছরগুলোতেও ছিল ভয়াবহ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর প্রাণ হারান ৫৭৫ জন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত