বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্ভোগে হাজারো মানুষ

ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজের দাবিতে মানববন্ধন

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহন চালকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বন্ধ থাকা সংস্কারকাজ দ্রুত চালুর দাবি জানানো হয়।

স্থানীয়রা জানান, সেওতা–মানপাশা সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় দুই বছর আগে সড়ক সংস্কারের কাজ শুরু হলেও গত দেড় বছর ধরে তা বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, এই সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। পাশাপাশি অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই পথ ব্যবহার করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ শুরু করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, ঠিকাদার মো. নাসিম আকন কাজ শুরু করেছিলেন। পরে তার মৃত্যু হওয়ায় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। দ্রুত জটিলতা নিরসন করে কাজ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়া হোক।

Image

#জনদুর্ভোগ #নলছিটি_সড়ক_সংস্কার #মানপাশা_সড়ক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহন চালকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বন্ধ থাকা সংস্কারকাজ দ্রুত চালুর দাবি জানানো হয়।

স্থানীয়রা জানান, সেওতা–মানপাশা সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় দুই বছর আগে সড়ক সংস্কারের কাজ শুরু হলেও গত দেড় বছর ধরে তা বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, এই সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। পাশাপাশি অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই পথ ব্যবহার করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ শুরু করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, ঠিকাদার মো. নাসিম আকন কাজ শুরু করেছিলেন। পরে তার মৃত্যু হওয়ায় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। দ্রুত জটিলতা নিরসন করে কাজ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়া হোক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত