ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জেলা পর্যায়ের নেতারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও নির্বাচন কার্যালয় থেকে ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়স আল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান তুহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির নেতারা বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে ফয়সল আমিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। তাঁর বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও জানান তারা।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬