বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

বিশ্ব রাজনীতিতে উত্তাপ বাড়ছে

ট্রাম্পের পর চীনে পুতিন, বেইজিংয়ে নতুন কূটনৈতিক বার্তা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র চার দিন পরই দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি তার ২৫তম চীন সফর, যা বিশ্ব কূটনীতিতে চীনের বাড়তে থাকা প্রভাবকে নতুন করে সামনে এনেছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, একের পর এক শক্তিশালী বিশ্বনেতাকে আতিথ্য দিয়ে চীন বৈশ্বিক কূটনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, অল্প সময়ের ব্যবধানে দুই প্রভাবশালী নেতাকে আতিথ্য দেওয়া চীনের আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

পুতিনের এই সফর এমন সময় হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ ও অর্থনৈতিক চাপে রাশিয়া কঠিন সময় পার করছে। ফলে চীনের ওপর মস্কোর নির্ভরতা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সফরের আগে প্রকাশিত ভিডিও বার্তায় পুতিন বলেন, চীন-রাশিয়া সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। তিনি দুই দেশের বাণিজ্য, মুদ্রা বিনিময় এবং ভিসামুক্ত ভ্রমণ নীতির অগ্রগতির কথাও উল্লেখ করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের কৌশলগত সম্পর্ক দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করবে এবং জনগণের মধ্যে আস্থা বাড়াবে।

#বিশ্ব_রাজনীতি #পুতিন_চীন_সফর #চীন_রাশিয়া_সম্পর্ক

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

ট্রাম্পের পর চীনে পুতিন, বেইজিংয়ে নতুন কূটনৈতিক বার্তা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র চার দিন পরই দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি তার ২৫তম চীন সফর, যা বিশ্ব কূটনীতিতে চীনের বাড়তে থাকা প্রভাবকে নতুন করে সামনে এনেছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, একের পর এক শক্তিশালী বিশ্বনেতাকে আতিথ্য দিয়ে চীন বৈশ্বিক কূটনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, অল্প সময়ের ব্যবধানে দুই প্রভাবশালী নেতাকে আতিথ্য দেওয়া চীনের আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

পুতিনের এই সফর এমন সময় হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ ও অর্থনৈতিক চাপে রাশিয়া কঠিন সময় পার করছে। ফলে চীনের ওপর মস্কোর নির্ভরতা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সফরের আগে প্রকাশিত ভিডিও বার্তায় পুতিন বলেন, চীন-রাশিয়া সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। তিনি দুই দেশের বাণিজ্য, মুদ্রা বিনিময় এবং ভিসামুক্ত ভ্রমণ নীতির অগ্রগতির কথাও উল্লেখ করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের কৌশলগত সম্পর্ক দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করবে এবং জনগণের মধ্যে আস্থা বাড়াবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত