অস্ট্রেলিয়ার হয়ে আর কতদিন টেস্ট খেলবেন, তা এখনো নিশ্চিত নন স্টিভ স্মিথ। এমনকি ২০২৭ সালের অ্যাশেজেও তাকে দেখা যাবে কি না, সেটি নিয়ে সংশয়ে আছেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার। তবে আপাতত তার বড় লক্ষ্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।
বর্তমানে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলছেন স্মিথ। ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, টেস্ট ক্যারিয়ার নিয়ে এখন সিরিজ ধরে ধরে সিদ্ধান্ত নিচ্ছেন।
২০২৭ সালের অ্যাশেজ প্রসঙ্গে স্মিথ বলেন, তখন তিনি খেলবেন কি না, সেটি নিজেও জানেন না। তবে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতার ইচ্ছা রয়েছে তার।
স্মিথের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য অলিম্পিক। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে টি-টোয়েন্টি সংস্করণে। সেখানে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান তিনি। এ কারণেই নিয়মিত টি-টোয়েন্টি খেলার ওপর জোর দিচ্ছেন এই ব্যাটার।
টেস্ট থেকে অবসরের কোনো নির্দিষ্ট সময়সীমাও ঠিক করেননি স্মিথ। বরং আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে আরও সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১২৫ টেস্টে ৩৭টি সেঞ্চুরি করেছেন স্মিথ। পুরুষদের টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়েও হ্যারি ব্রুকের পর দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর প্রথমবার টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন স্মিথ। তবে পুরোনো ঘটনা নিয়ে বাড়তি আবেগ না দেখিয়ে এটিকে সাধারণ একটি সিরিজ হিসেবেই দেখছেন তিনি।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬