বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্টেডিয়ামে উৎসবমুখর আয়োজন

টেবিল টেনিসে এককে রাকিব হাসনাত, দ্বৈতে রাকিব-শামীম চ্যাম্পিয়ন

ছবি: চেকপোস্ট

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ও ব্যবস্থাপনায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬-এর অংশ হিসেবে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে একক ও দ্বৈত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

একক ইভেন্টের ফাইনালে বিবিসির রাকিব হাসনাত সুমন ২-১ সেটে প্রতিদিনের বাংলাদেশ-এর রুমেল খানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল ২-১ সেটে নয়া দিগন্তের জাফর ইকবালকে পরাজিত করেন।

দ্বৈত ইভেন্টে লিগ পদ্ধতির খেলায় রাকিব হাসনাত ও শামীম হাসান প্রতিদিনের বাংলাদেশ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হন রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি। তৃতীয় স্থান অর্জন করে জ্যোতির্ময় মণ্ডল ও জাফর ইকবাল জুটি।

অনুষ্ঠানে ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ডিআরইউর যুগ্ম সম্পাদক জাফর ইকবাল উপস্থিত ছিলেন।

উৎসবজুড়ে সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়।

#ডিআরইউ #টেবিলটেনিস #ক্রীড়া_উৎসব

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

টেবিল টেনিসে এককে রাকিব হাসনাত, দ্বৈতে রাকিব-শামীম চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ও ব্যবস্থাপনায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬-এর অংশ হিসেবে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে একক ও দ্বৈত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

একক ইভেন্টের ফাইনালে বিবিসির রাকিব হাসনাত সুমন ২-১ সেটে প্রতিদিনের বাংলাদেশ-এর রুমেল খানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল ২-১ সেটে নয়া দিগন্তের জাফর ইকবালকে পরাজিত করেন।

দ্বৈত ইভেন্টে লিগ পদ্ধতির খেলায় রাকিব হাসনাত ও শামীম হাসান প্রতিদিনের বাংলাদেশ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হন রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি। তৃতীয় স্থান অর্জন করে জ্যোতির্ময় মণ্ডল ও জাফর ইকবাল জুটি।

অনুষ্ঠানে ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ডিআরইউর যুগ্ম সম্পাদক জাফর ইকবাল উপস্থিত ছিলেন।

উৎসবজুড়ে সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত