রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

টুঙ্গিপাড়ায় মুজিব লীগের কর্মসূচি, বঙ্গবন্ধুর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মুজিব লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে বিক্ষোভ মিছিল, দলীয় কার্যালয়ের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ মুজিব লীগের সভাপতি মেহেদী হাসান রবিউল ও সাধারণ সম্পাদক মিঠুনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের কর্মসূচির শুরুতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রত্যাশা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। কর্মসূচির শেষ অংশে নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।

চেকপোস্ট

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় মুজিব লীগের কর্মসূচি, বঙ্গবন্ধুর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত