শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নৈতিক সমাজ গঠনে আহ্বান

টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা

ছবি : চেকপোস্ট

মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করে একটি সুন্দর, সুস্থ ও নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।

শনিবার (২২ আগস্ট ২০২৬) গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমান

সভায় জানানো হয়, টুঙ্গিপাড়া উপজেলার ৭৭টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ মোট ২৩১ জনকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপজেলার পাঁচটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ ১০ জনকেও সরকারি ভাতার আওতায় আনা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, মাদক ও অনলাইন জুয়ার কারণে তরুণ সমাজ ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে। এ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে মাদক ও জুয়ার মতো ব্যাধি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এস এম জিলানী আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের মাসিক বেতনের আওতায় এনে সহযোগিতা করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। আর্থিক সহযোগিতা পেলে তারা সমাজের নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সভায় মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সচেতনতামূলক বক্তব্য প্রদান, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।

#টুঙ্গিপাড়া_খবর #মাদকমুক্তসমাজ #ইমামমুয়াজ্জিনদেরভূমিকা

চেকপোস্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করে একটি সুন্দর, সুস্থ ও নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।

শনিবার (২২ আগস্ট ২০২৬) গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমান

সভায় জানানো হয়, টুঙ্গিপাড়া উপজেলার ৭৭টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ মোট ২৩১ জনকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপজেলার পাঁচটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ ১০ জনকেও সরকারি ভাতার আওতায় আনা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, মাদক ও অনলাইন জুয়ার কারণে তরুণ সমাজ ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে। এ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে মাদক ও জুয়ার মতো ব্যাধি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এস এম জিলানী আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের মাসিক বেতনের আওতায় এনে সহযোগিতা করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। আর্থিক সহযোগিতা পেলে তারা সমাজের নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সভায় মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সচেতনতামূলক বক্তব্য প্রদান, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত