টুঙ্গিপাড়ায় বর্ণি দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের শোডাউন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণী ইউনিয়ন পরিষদ থেকে মিছিলটি শুরু হয়ে বর্ণী বাজারে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই’ এবং ‘রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
শোডাউন চলাকালে সড়কের পাশে টানানো বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে।
পরে বর্ণী বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বক্তব্য দেন। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬