গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি দরিদ্র পরিবারকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
এছাড়া ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আরও ২৫টি পরিবারকে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬