রোববার, ০৮ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপত্তা জোরদারের তাগিদ

ঝালকাঠির নলছিটিতে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এসপি মেরিন সুলতানা

ছবি : চেকপোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মেরিন সুলতানা। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।

পূজা কমিটির সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা

পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় করেন। পাশাপাশি কমিটির সদস্যদের খোঁজখবর নেন এবং কোনো ধরনের সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, তা জানতে চান।

জরুরি পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

সিসিটিভি সচল রাখার নির্দেশ

পূজামণ্ডপের নিরাপত্তায় ডিজিটাল নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দেন পুলিশ সুপার। প্রতিটি মণ্ডপের সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে কি না এবং ফুটেজ সঠিকভাবে রেকর্ড হচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া মণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার ও ওসি। এ সময় তাঁদের সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের নিরাপত্তায় সন্তুষ্ট পূজা কমিটি

প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। তাঁদের ভাষ্য, প্রশাসনের জোরদার নিরাপত্তাব্যবস্থার কারণে এ বছর সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করা হচ্ছে।

প্রশাসনের সহযোগিতায় পূজার বাকি দিনগুলোও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

#নলছিটি #ঝালকাঠি_সংবাদ #দুর্গাপূজা_নিরাপত্তা

চেকপোস্ট

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঝালকাঠির নলছিটিতে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এসপি মেরিন সুলতানা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মেরিন সুলতানা। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।

পূজা কমিটির সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা

পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় করেন। পাশাপাশি কমিটির সদস্যদের খোঁজখবর নেন এবং কোনো ধরনের সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, তা জানতে চান।

জরুরি পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

সিসিটিভি সচল রাখার নির্দেশ

পূজামণ্ডপের নিরাপত্তায় ডিজিটাল নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দেন পুলিশ সুপার। প্রতিটি মণ্ডপের সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে কি না এবং ফুটেজ সঠিকভাবে রেকর্ড হচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া মণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার ও ওসি। এ সময় তাঁদের সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের নিরাপত্তায় সন্তুষ্ট পূজা কমিটি

প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। তাঁদের ভাষ্য, প্রশাসনের জোরদার নিরাপত্তাব্যবস্থার কারণে এ বছর সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করা হচ্ছে।

প্রশাসনের সহযোগিতায় পূজার বাকি দিনগুলোও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত