মূল পাতা

সারাদেশ

পুলিশ, ঘটনাস্থলে সিআইডি

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার

মোঃ মিঠুন,
মোঃ মিঠুন, ঝালকাঠি প্রতিনিধি::
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার
ছবি : চেকপোস্ট

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী (যুবক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতসহ বিবস্ত্র অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠিপাড়া এলাকার কতবেলতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরে আলম উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার আফসার আলী কাগজীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে নুরে আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পর্যবেক্ষণ করেন।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Image

#রাজাপুর #ঝালকাঠির_খবর #যুবক_হত্যা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী (যুবক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতসহ বিবস্ত্র অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠিপাড়া এলাকার কতবেলতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরে আলম উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার আফসার আলী কাগজীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে নুরে আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পর্যবেক্ষণ করেন।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত