মূল পাতা

জাতীয়

জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ সংসদীয় কমিটির

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬
জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ সংসদীয় কমিটির
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠক

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে নারীদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, নারীবান্ধব বাজার কাঠামো গড়ে তোলা এবং ‘জয়িতা’কে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠারও পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে নারীবান্ধব ভৌত বাজার কাঠামো গড়ে তোলা, বহুমুখী ব্যবসা উদ্যোগের জন্য নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ফাউন্ডেশনটিকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দেয় কমিটি।

জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করতে কমিটির পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনি এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন এবং নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। শিশুদের বিকাশে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক কর্মসূচি আয়োজনের পরামর্শও দেওয়া হয়।

এছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি উপস্থিত ছিলেন। এ সময় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদীয় কমিটি সংসদীয় কমিটির বৈঠক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ সংসদীয় কমিটির
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে নারীদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, নারীবান্ধব বাজার কাঠামো গড়ে তোলা এবং ‘জয়িতা’কে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠারও পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে নারীবান্ধব ভৌত বাজার কাঠামো গড়ে তোলা, বহুমুখী ব্যবসা উদ্যোগের জন্য নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ফাউন্ডেশনটিকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দেয় কমিটি।

জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করতে কমিটির পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনি এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন এবং নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। শিশুদের বিকাশে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক কর্মসূচি আয়োজনের পরামর্শও দেওয়া হয়।

এছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি উপস্থিত ছিলেন। এ সময় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত