বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে উদ্ধার মাদক

জয়পুরহাটে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২

জয়পুরহাটে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২
ছবি: চেকপোস্ট

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সদর উপজেলার পৌর এলাকার খঞ্জনপুর মিশন বঙ্গবন্ধু পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা রুস্তম আলীর বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জয়পুরহাট জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

#ডিবি_পুলিশ #ইয়াবা_বিরোধী_অভিযান #জয়পুরহাট_সংবাদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জয়পুরহাটে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সদর উপজেলার পৌর এলাকার খঞ্জনপুর মিশন বঙ্গবন্ধু পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা রুস্তম আলীর বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জয়পুরহাট জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত