জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২) ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে রেললাইনে বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (২২ আগস্ট) সকালে পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই ট্রেনটির একটি বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বগির কয়েল স্প্রিং ভেঙে বডির কিছু অংশ নিচের দিকে নেমে গেলে ট্রেনটি রেললাইনে আটকে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন পরিচালকের সতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন বলেন, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি নিরাপদে থামানো সম্ভব হয়েছে। এতে যাত্রী ও ট্রেন বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পার্বতীপুর ও সান্তাহার জংশনে খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এদিকে ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী বিভিন্ন ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ও আন্তনগর ট্রেন আটকা পড়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল বগিটি সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু হবে। তবে লাইন সচল হতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬