বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিতরণ করা হলো গাছের চারা

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদ পরিবারকে সংবর্ধনা ও গাছের চারা বিতরণ

ছবি: চেকপোস্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ পারভিন, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জুলাই শহীদ নজিবুল সরকার বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ রিতা আক্তারের মা রেহানা বিবি, জুলাই যোদ্ধা রাশেদুল ইসলাম, দেওয়ান হাসান, হাসিবুল হক সানজিদ, আবু সাঈদসহ অনেকে।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের হাতে পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে গাছের চারা তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

#জয়পুরহাট #জুলাই_গণঅভ্যুত্থান #শহীদ_পরিবার

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদ পরিবারকে সংবর্ধনা ও গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ পারভিন, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জুলাই শহীদ নজিবুল সরকার বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ রিতা আক্তারের মা রেহানা বিবি, জুলাই যোদ্ধা রাশেদুল ইসলাম, দেওয়ান হাসান, হাসিবুল হক সানজিদ, আবু সাঈদসহ অনেকে।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের হাতে পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে গাছের চারা তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত