বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১২ ঘণ্টা পর ফিরেছে স্বস্তি

জেলা প্রশাসকের হস্তক্ষেপে মালিক-শ্রমিক বিরোধের সমাধান

ছবি: চেকপোস্ট

রাজশাহীতে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর এ সমাধান আসে।

মঙ্গলবার দিনভর যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা বাস না পেয়ে ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় রাত থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসন সবসময় কাজ করছে। যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব।

বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাত থেকেই রাজশাহী থেকে দূরপাল্লাসহ বিভিন্ন রুটে পরিবহন চলাচল শুরু হয়।

#রাজশাহীচাকরিমেলা #বাস_চলাচল #পরিবহন_ধর্মঘট

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

জেলা প্রশাসকের হস্তক্ষেপে মালিক-শ্রমিক বিরোধের সমাধান

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

রাজশাহীতে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর এ সমাধান আসে।

মঙ্গলবার দিনভর যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা বাস না পেয়ে ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় রাত থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসন সবসময় কাজ করছে। যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব।

বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাত থেকেই রাজশাহী থেকে দূরপাল্লাসহ বিভিন্ন রুটে পরিবহন চলাচল শুরু হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত