সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তারুণ্যের সংলাপ

জেন্ডার বৈষম্য ও কিশোর গ্যাং রোধে নলছিটিতে তরুণদের উদ্যোগ

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, বৈষম্য, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপের আয়োজন করে তারুণ্যের নলছিটি যুব সংগঠন।

সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপ বাস্তবায়নে ছিল জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এতে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস আর্থিক সহায়তা দেয়।

সংলাপে স্থানীয় সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, অনলাইন নিরাপত্তা, নারী-পুরুষের সমতা এবং সামাজিক পরিবর্তনে তরুণদের কার্যকর ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়।

তারুণ্যের নলছিটি যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, নলছিটি থানার সেকেন্ড অফিসার সুফল সরকার, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক ও সুজনের নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত আলম ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনির ইউ জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি শাহজালাল হোসাইন জিহাদী।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাংবাদিকেরা অংশ নেন।

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

সংলাপে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। পাশাপাশি নারী-পুরুষ সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা, সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য একটি ব্যাধি। এসব সমস্যা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায়ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, নারীদের পিছিয়ে পড়া রোধ এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের সংলাপ এ বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তৈরি হলো সমন্বিত কর্মপরিকল্পনা

সংলাপে নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপের প্রভাব, সামাজিক কুসংস্কার মোকাবিলা, নারীর অধিকার ও মর্যাদা, অনলাইন নিরাপত্তা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সামাজিক সমস্যা সমাধানে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

আয়োজকেরা জানান, তরুণ-তরুণীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই এ সংলাপের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ স্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারী ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

#নলছিটি #ডিজিটালনিরাপত্তা #তারুণ্যেরসংলাপ

চেকপোস্ট

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জেন্ডার বৈষম্য ও কিশোর গ্যাং রোধে নলছিটিতে তরুণদের উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত