সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

গণতন্ত্র ও জাতীয় ঐক্যের আহ্বান

জুলাই সনদ বাস্তবায়নের দাবি ফ্রান্স প্রবাসীদের

ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদ ফিরে আসার পথ বন্ধ করতে জনগণের মতামতকে সম্মান জানিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া ও কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আদাফ’-এর পরিচালক ওয়াদুদ তানভীর। এতে ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা জরুরি।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

আলোচনায় আরও বক্তব্য দেন অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, অনুক্ত নিউজের সম্পাদক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর সবাইকে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

#জুলাই_সনদ #ফ্রান্স_প্রবাসী #গণতন্ত্র_বাংলাদেশ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবি ফ্রান্স প্রবাসীদের

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত