অন্যান্য মাসের তুলনায় সদ্য বিদায়ী জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি এসেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গ্রাহক হয়রানি কমাতে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ অবস্থায় অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেকোনো অভিযোগের বিষয়ে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি অথবা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের প্রকাশিত হটলাইন নম্বরগুলো হলো

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬