রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বিএনপির আলোচনা সভা

জিয়াউর রহমানই প্রথম বিদেশে শ্রমিক পাঠান: ফজলুল হক মিলন

কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময় দেশ পরিচালনার সুযোগ পেলেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ফজলুল হক মিলন বলেন, জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন এবং রপ্তানিমুখী অর্থনীতির ভিত্তি গড়ে তোলেন। কৃষি, গার্মেন্টস শিল্প ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তাঁর অবদান বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। তাঁর মৃত্যু দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

#জিয়াউর_রহমান #ফজলুল_হক_মিলন #কালীগঞ্জ_বিএনপি

চেকপোস্ট

রোববার, ৩১ মে ২০২৬

জিয়াউর রহমানই প্রথম বিদেশে শ্রমিক পাঠান: ফজলুল হক মিলন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময় দেশ পরিচালনার সুযোগ পেলেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ফজলুল হক মিলন বলেন, জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন এবং রপ্তানিমুখী অর্থনীতির ভিত্তি গড়ে তোলেন। কৃষি, গার্মেন্টস শিল্প ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তাঁর অবদান বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। তাঁর মৃত্যু দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত