সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনগত ব্যবস্থা ও অর্থ ফেরতের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

জাল সনদে চাকরি হারালেন ১১৪ শিক্ষক, গাজীপুরেই ৬০ জন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদ প্রমাণিত হওয়ায় দেশের ১১৪ জন মাদ্রাসা শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একাই ৬০ জন শিক্ষক গাজীপুরের কাপাসিয়া উপজেলার।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। সেখানে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী তাদের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাল সনদের মাধ্যমে নেওয়া অর্থ ফেরত আনা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, এই জাল সনদ চক্রের সঙ্গে কিছু ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে এবং কাপাসিয়ায় এমন ঘটনার সংখ্যা বেশি হওয়ায় এখানে প্রভাব বেশি পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, ১১৪ জন শিক্ষকের মধ্যে উল্লেখযোগ্য অংশই একই এলাকার হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

#শিক্ষা #এমপিও_বাতিল #জাল_সনদ

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

জাল সনদে চাকরি হারালেন ১১৪ শিক্ষক, গাজীপুরেই ৬০ জন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদ প্রমাণিত হওয়ায় দেশের ১১৪ জন মাদ্রাসা শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একাই ৬০ জন শিক্ষক গাজীপুরের কাপাসিয়া উপজেলার।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। সেখানে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী তাদের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাল সনদের মাধ্যমে নেওয়া অর্থ ফেরত আনা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, এই জাল সনদ চক্রের সঙ্গে কিছু ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে এবং কাপাসিয়ায় এমন ঘটনার সংখ্যা বেশি হওয়ায় এখানে প্রভাব বেশি পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, ১১৪ জন শিক্ষকের মধ্যে উল্লেখযোগ্য অংশই একই এলাকার হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত