বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তে অনিয়মের সত্যতা

জাল নিয়োগে ৩ কর্মচারীর এমপিও বাতিল, সুপার শোকজ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসায় জাল নথিপত্রের মাধ্যমে পেছনের তারিখে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করা তিন কর্মচারীর এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে মাদ্রাসার সুপার মোঃ ইউনুস আলীর এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুল ইসলাম। এর আগে সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, নির্বাচিত কমিটি না থাকা সত্ত্বেও আগের অ্যাডহক কমিটিকে নির্বাচিত কমিটি হিসেবে দেখিয়ে জাল কাগজপত্র তৈরি করা হয়। পরে গত বছরের নভেম্বর মাসে নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ দেখিয়ে তাদের এমপিওভুক্ত করা হয়।

বিষয়টি নজরে এলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির সত্যতা পাওয়ার পর পরিচ্ছন্নতা কর্মী মোঃ মাহবুবুর রহমান, নিরাপত্তা কর্মী মোঃ আরিফুল ইসলাম এবং আয়া মোছাঃ হোসনে আরার এমপিও ইনডেক্স বাতিল করা হয়।

একইসঙ্গে তাদের উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাদ্রাসা সুপার মোঃ ইউনুস আলীকে পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি জালিয়াত চক্র ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে এমপিও বাণিজ্য চলছিল। অভিযোগ রয়েছে, বৈধ নিয়োগ ছাড়াই বিভিন্ন পদে এমপিও সুবিধা দেওয়া হয়েছে।

এর আগেও রাজারহাট উপজেলার আরও কয়েকটি মাদ্রাসায় ভুয়া নিয়োগের ঘটনায় এমপিও বাতিলের ঘটনা ঘটেছে। তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় অনিয়ম অব্যাহত রয়েছে বলে অভিযোগ সচেতন মহলের।

#রাজারহাট #এমপিও #মাদ্রাসা_দুর্নীতি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জাল নিয়োগে ৩ কর্মচারীর এমপিও বাতিল, সুপার শোকজ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত