জামালপুর জেলা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ৩ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ১৬ বোতল ভারতীয় মদ, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি চৌকস অভিযানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওই ৯ জনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বকশীগঞ্জ থানার গেদরা এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল “ICE VODKA” ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়।
অন্যদিকে, বকশীগঞ্জ থানাধীন মালিরচর নয়াপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ৩ জনকে আটক করা হয়।
এ ছাড়া বকশীগঞ্জ থানাধীন আইরমারী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি টাচ মোবাইল ফোনসহ ৩ জন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান ও অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬