সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানের ফেসবুক আইডি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে দায়ী করে একটি পোস্ট এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আরেকটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে তাঁর ফেসবুক আইডিতে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ শিরোনামে দুটি পোস্ট দেখা যায়। পোস্ট দুটি প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পোস্টের বিষয়টি জানার পর ইউএনও শিল্পী রানী মোদক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসিল্যান্ডের সরকারি বাসভবনে যান। সেখানে তাঁর আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুল বাতেনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে চিকিৎসক এসিল্যান্ডের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর স্ত্রী জানান, এর আগেও তাঁর স্বামীর এমন সমস্যা হয়েছিল। তবে সেদিন তাঁর আচরণে অস্বাভাবিকতা বেশি ছিল। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সিলেটে পাঠানোর ব্যবস্থা করেন। জামালগঞ্জে প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা না থাকায় তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান বলে জানান ইউএনও।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে তিনি এসিল্যান্ডের বাসায় যান। সেখানে তাঁর আচরণে প্রথমে কিছুটা বিব্রত হন। পরে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি অসুস্থ। এরপর তাঁকে ঘুমের ওষুধ দিয়ে সিলেটে পাঠানো হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে তাঁর মানসিক স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছিল। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো রোগনির্ণয়ের তথ্য পাওয়া যায়নি।
জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী বলেন, খবর পেয়ে তাঁরা এসিল্যান্ডের বাসায় যান। সেখানে তাঁর আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়। পরে তাঁর স্ত্রীর মাধ্যমে জানতে পারেন, এর আগেও এমন ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, “এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে কেন আমার নাম উল্লেখ করে পোস্ট দেওয়া হয়েছে, সেটি আমারও প্রশ্ন। আমিও বিষয়টি বুঝতে পারছি না। পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেও তিনি তাঁর স্ত্রীকে নিয়ে আমার বাসায় এসেছিলেন। আমার সঙ্গে তাঁর কোনো অশোভন কথাবার্তাও হয়নি। বিষয়টি নিয়ে আমি বিব্রত। পরিবারের সদস্য ও চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি অসুস্থ। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। বিস্তারিত পরে জানা যাবে।”
উল্লেখ্য, আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সরকারি কোয়ার্টারে বসবাস করছিলেন।
ঘটনাটি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানা গেছে। ফেসবুকে পোস্ট দুটি প্রকাশের পর তাঁর সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬