বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সেন্টার হস্তান্তরের সিদ্ধান্ত

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেন ফাতিমা তাসনিম জুমা

শহীদ ওসমান হাদী, আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা। ছবি : সংগৃহীত

ইনকিলাব কালচারাল সেন্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে একই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের।

বুধবার (৮ জুলাই) নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পৃথক পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের তার পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তবে তা সম্পন্ন করতে পারেননি। তিনি বলেন, শুরু থেকেই সংগঠনটিকে ‘জনতার আমানত’ হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল। গত ছয় মাস ধরে ওয়ারিশসংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে এবং তাঁর ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ বিবেচনায় নিয়ে সেন্টারটি দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাবের বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ফ্রিজ থাকায় ওই হিসাবের বাইরে তাঁর দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব হিসাব দ্রুত প্রকাশ করা হবে।

অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে জানান, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশপন্থি সংস্কৃতির স্বার্থে ইনকিলাব কালচারাল সেন্টারে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরে প্রবেশ করতে শুরু করলে তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ওয়ারিশসংক্রান্ত জটিলতা সামনে আসে। ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন হয়নি। পরবর্তীতে এ বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্যে নানা আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে মানসিক চাপে পড়েন।

জুমা আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে পরিচালিত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হলেও, এরপর থেকে তাঁর দায়িত্বকালীন সময়ের সেন্টারের সব হিসাব দ্রুত প্রকাশ করা হবে। একই সঙ্গে ইনকিলাবের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

#আব্দুল্লাহ_আল_জাবের #ফাতিমা_তাসনিম_জুমা #ইনকিলাব_কালচারাল_সেন্টার

চেকপোস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেন ফাতিমা তাসনিম জুমা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত