বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

জাবিপ্রবি সাংবাদিক সমিতিতে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ

ছবি: চেকপোস্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কারও প্রতি বিরূপ মনোভাব থেকে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ‘ভিউ’ বাড়ানোর প্রবণতার পরিবর্তে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও জবাবদিহিতার প্রসঙ্গে উপাচার্য বলেন, প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থী—কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নন। মতপার্থক্য থাকলেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে আগামী তিন-চার বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে দেশ ও বিশ্বের মানুষ জাবিপ্রবিকে স্বতন্ত্রভাবে চিনতে পারে।

এ সময় তিনি বিদায়ী কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

সদ্য বিদায়ী সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, জাবিপ্রবিসাস নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন এবং নবনির্বাচিত সভাপতি মুসলিম ইবনে রবি।

সভাপতির বক্তব্যে মো. মিরাজুল ইসলাম তার দায়িত্বকালীন অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দায়িত্ব পালনের সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, উন্নয়ন ও সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করেছেন। প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি বিশ্বস্ত সেতুবন্ধন হিসেবে কাজ করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। নতুন নেতৃত্ব দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিক সমিতিকে আরও এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিদায়ী সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন বলেন, সাংবাদিক সমিতির সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য তারা কৃতজ্ঞ। নানা সীমাবদ্ধতার মধ্যেও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন তারা। নতুন কমিটি অতীতের অর্জনকে ভিত্তি করে ভবিষ্যতে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আলোচনা পর্ব শেষে নির্বাচন কমিশনের সদস্য এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী কমিটির সকল সদস্যকে সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলিউল্লাহ চৌধুরী, জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখাইরুল ইফতি ও সাখাওয়াত হোসেন জিকু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক সমিতির সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট জাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমস-এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জাবিপ্রবি সাংবাদিক সমিতিতে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত