জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএসএ)-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে অনির্বাণ ত্রিপুরাকে সভাপতি এবং মোজুল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া চন্দ্রিকা তঞ্চঙ্গ্যা সহ-সভাপতি, ক্রাচিংনু মারমা (লেলি) যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজেশ চাকমা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন নয়ন ত্রিপুরা দপ্তর সম্পাদক, রেমা লিরা স্নাল অর্থ সম্পাদক, মানিক ত্রিপুরা প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাবুইরুং ত্রিপুরা মার্গারেট সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, উষ্ণ বর্মন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সুসমি ত্রিপুরা ও কাঞ্চন চাকমা কার্যনির্বাহী সদস্য।
বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ এবং নিজস্ব সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি অনির্বাণ ত্রিপুরা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নেতৃত্বের বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সেমিনার, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক সেবামূলক উদ্যোগ এবং সৃজনশীল আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম আদর্শ ছাত্রসংগঠন হিসেবে আইএসএকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬