মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাসের হার ৫৩.৮৪%, জিপিএ-৫ ৪৪৩

জাতীয় গড়ের চেয়ে পিছিয়ে জেলা, সুনামগঞ্জ সদরে জিপিএ-৫ সর্বোচ্চ

ছবি: চেকপোস্ট

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জ জেলায় পাসের হার ৫৩ দশমিক ৮৪ শতাংশ। জেলার ১২টি উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৬১৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন।

সোমবার (১০ আগস্ট) সারাদেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের উপজেলা ভিত্তিক ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। জাতীয় পর্যায়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় ১৮ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার জন। এ পরীক্ষায় পাসের হার ৫৪ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন।

উপজেলায় এসএসসির ফল

উপজেলা ভিত্তিক ফলাফলে সুনামগঞ্জ সদরে ২ হাজার ৪৭৫ জনের মধ্যে ১ হাজার ৬২৮ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৭৮ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ১৬৩ জন।

শান্তিগঞ্জে ৯৫৫ জনের মধ্যে ৬০৬ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

ছাতকে ৩ হাজার ১৮৭ জনের মধ্যে ১ হাজার ৬৫৯ জন পাস করেছে। পাসের হার ৫২ দশমিক ৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।

জগন্নাথপুরে ১ হাজার ৮৮৭ জনের মধ্যে ১ হাজার ১৩ জন পাস করেছে। পাসের হার ৫৩ দশমিক ৬৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।

দোয়ারাবাজারে ১ হাজার ৫০০ জনের মধ্যে ৭১৮ জন পাস করেছে। পাসের হার ৪৭ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

জামালগঞ্জে ৯৬১ জনের মধ্যে ৬১০ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।

দিরাইয়ে ২ হাজার ১৩৮ জনের মধ্যে ১ হাজার ৬১ জন পাস করেছে। পাসের হার ৪৯ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।

শাল্লায় ৮৬১ জনের মধ্যে ৪৮২ জন পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

বিশ্বম্ভরপুরে ১ হাজার ৯ জনের মধ্যে ৫৪৯ জন পাস করেছে। পাসের হার ৫৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।

তাহিরপুরে ১ হাজার ৫০০ জনের মধ্যে ৬৫৫ জন পাস করেছে। পাসের হার ৪১ দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। উপজেলাগুলোর মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার।

মধ্যনগরে ৭৩০ জনের মধ্যে ৪৫০ জন পাস করেছে। পাসের হার ৬১ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।

ধর্মপাশায় ১ হাজার ৮৯ জনের মধ্যে ৫৬৯ জন পাস করেছে। পাসের হার ৫২ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।

দাখিল ও ভোকেশনাল

জেলার ১২ উপজেলায় দাখিল পরীক্ষায় মোট ৩ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ১৪ জন। পাসের হার ৫০ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।

অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০০ জন পাস করেছে। পাসের হার ৫১ দশমিক ৯০ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

সব মিলিয়ে সুনামগঞ্জে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৬১৪ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন।

জাতীয় গড় পাসের হারের তুলনায় সুনামগঞ্জের ফলাফল পিছিয়ে থাকলেও বিভিন্ন উপজেলার কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

#সুনামগঞ্জ #এসএসসি_ফলাফল #জিপিএ৫

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জাতীয় গড়ের চেয়ে পিছিয়ে জেলা, সুনামগঞ্জ সদরে জিপিএ-৫ সর্বোচ্চ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত