জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসীবাদবিরোধী চত্বর’ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন তিনি।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসির সংস্কার ও আধুনিকায়ন করা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনটি এদিন উদ্বোধন করা হয়।
তিনি বলেন, সিপাহি বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। যথাযথ মর্যাদায় এটি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
একই সঙ্গে পুরান ঢাকাকে ঘিরে একটি সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা শহরকে রক্ষায় শিক্ষার্থীদেরই সামনে থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬