সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা।
ঘোষিত বাজেটে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ব্যবসায়ীদের জন্য আধুনিক মার্কেট নির্মাণ এবং শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাবরক্ষক কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও পৌরসভার নাগরিকরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসন জানায়, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই এবারের বাজেটের মূল লক্ষ্য।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬