রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উস্কানিমূলক মন্তব্যে শুরু, মাঠেই মারামারি

ছাতকে রশিটান খেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত রশিটান খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি, ছাতক এবং সবুজ বাংলা-১, লোহারগাঁও জগন্নাথপুর দলের মধ্যকার খেলা শেষে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, খেলায় জয়লাভের পর সবুজ বাংলা-১ দলের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য ও ইঙ্গিত করলে উত্তেজনা তৈরি হয়। প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজক কমিটির সদস্যরা এগিয়ে এলে ব্যাটারি গল্লি দলের কিছু সমর্থক তাদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পর কিছু সময় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

#ছাতকসংঘর্ষ #সুনামগঞ্জসংবাদ #বাংলাদেশখবর

চেকপোস্ট

রোববার, ১০ মে ২০২৬

ছাতকে রশিটান খেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত রশিটান খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি, ছাতক এবং সবুজ বাংলা-১, লোহারগাঁও জগন্নাথপুর দলের মধ্যকার খেলা শেষে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, খেলায় জয়লাভের পর সবুজ বাংলা-১ দলের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য ও ইঙ্গিত করলে উত্তেজনা তৈরি হয়। প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজক কমিটির সদস্যরা এগিয়ে এলে ব্যাটারি গল্লি দলের কিছু সমর্থক তাদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পর কিছু সময় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত