সুনামগঞ্জের ছাতকে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। এসময় লুণ্ঠিত নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের দারাখাই কুন্দানালা ব্রিজ সংলগ্ন ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৮ থেকে ১০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল।
ডাকাতরা পিকআপের গ্লাস ভাঙচুর করে জগন্নাথপুরের “হাবিব ভ্যারাইটিজ স্টোর”-এর কর্মচারীদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নেয়। ঘটনায় আহত হন দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস।
পরে দোকান মালিক মো. মতিউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই শেখ মো. মিরাজ আহম্মেদ।
পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলের তত্ত্বাবধানে এবং ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। শুক্রবার রাত সোয়া ১টার দিকে ভাতগাঁও ইউনিয়নের ভমভমি বাজার এলাকা থেকে মো. আজির উদ্দিন (৩৩) ও মো. হোসাইন আহম্মদ (২২)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সময় ব্যবহৃত একটি রামদা, একটি তলোয়ার, একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্যে ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬