সুনামগঞ্জের ছাতক উপজেলার তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এ সাফল্যে সহকর্মী সাংবাদিক, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
মোঃ তাজিদুল ইসলাম বর্তমানে এনটিভির ছাতক উপজেলা প্রতিনিধি, দৈনিক সিলেট বানীর স্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল সিলেট তথ্যানুসন্ধানের বার্তা সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের চিত্র পেইজের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি ২০১৬ সালে জনতা উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গী থেকে এসএসসি এবং ২০১৮ সালে জাউয়াবাজার কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ এমসি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট থেকে ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেন।
তাজিদুল ইসলাম সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ রহমত আলীর ছেলে। ছাত্রজীবনে তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউটের সক্রিয় সদস্য ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা ও সাবলীল লেখনীর মাধ্যমে তিনি স্থানীয় পাঠকদের কাছে পরিচিতি অর্জন করেছেন। স্থানীয় সমস্যা, উন্নয়ন, শিক্ষা, সামাজিক সচেতনতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁর প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
তাঁর শিক্ষাগত অর্জনে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকতা ও পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাজিদুল ইসলাম।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬