বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বাংলাদেশের কূটনৈতিক বৈঠক

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুরের বৈঠক

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।

বৈঠকে জানানো হয়, ভবিষ্যতে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠকে দুই দেশ ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি’ গঠনের লক্ষ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও জোরদারে একমত হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান ল্যাভরভ। পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়।

পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।

#আন্তর্জাতিক_সম্পর্ক #বাংলাদেশ_কূটনীতি #খলিলুর_রহমান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুরের বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।

বৈঠকে জানানো হয়, ভবিষ্যতে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠকে দুই দেশ ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি’ গঠনের লক্ষ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও জোরদারে একমত হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান ল্যাভরভ। পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়।

পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত