বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

হান জেং নেতৃত্বে স্বাগত জানায় চীন

চীনে ট্রাম্পের আগমন, বিমানবন্দরে ছিলেন না শি জিনপিং

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন।

বুধবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান বেইজিংয়ে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ে অবতরণের পর ট্রাম্পকে জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়। তবে এই অভ্যর্থনায় অনুপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হান জেং।

হান জেং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে অভ্যর্থনা অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তিনি এর আগে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা ঝাওশু।

অভ্যর্থনা অনুষ্ঠানে সামরিক গার্ড অব অনার ও ব্যান্ড দলের পাশাপাশি প্রায় ৩০০ জন তরুণ হাতে পতাকা নিয়ে কুচকাওয়াজে অংশ নেন।

এই সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংও রয়েছেন বলে জানা গেছে।

আগামী দুই দিনে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় মূল বিষয় থাকবে বিশ্ব বাণিজ্য ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক।

#চীন #ট্রাম্প #বেইজিং

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

চীনে ট্রাম্পের আগমন, বিমানবন্দরে ছিলেন না শি জিনপিং

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন।

বুধবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান বেইজিংয়ে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ে অবতরণের পর ট্রাম্পকে জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়। তবে এই অভ্যর্থনায় অনুপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হান জেং।

হান জেং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে অভ্যর্থনা অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তিনি এর আগে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা ঝাওশু।

অভ্যর্থনা অনুষ্ঠানে সামরিক গার্ড অব অনার ও ব্যান্ড দলের পাশাপাশি প্রায় ৩০০ জন তরুণ হাতে পতাকা নিয়ে কুচকাওয়াজে অংশ নেন।

এই সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংও রয়েছেন বলে জানা গেছে।

আগামী দুই দিনে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় মূল বিষয় থাকবে বিশ্ব বাণিজ্য ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত