শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কোটি টাকার ক্ষতির শঙ্কা

চামড়া শিল্পে বিপর্যয়, লবণ ও শ্রমিক সংকটে ব্যবসায়ীরা দিশেহারা

ছবি : সংগৃহীত

ফেনীর ফেনী জেলার প্রধান চামড়া মোকাম পাঁচগাছিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদ-পরবর্তী কাঁচা চামড়া সংরক্ষণ ও বাণিজ্যে চরম সংকট দেখা দিয়েছে। লবণের আকাশচুম্বী দাম ও শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন আড়তদার ও মৌসুমী ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে সরেজমিনে পাঁচগাছিয়া বাজার এলাকায় দেখা যায়, আড়তে বিপুল পরিমাণ চামড়া ঢুকলেও রাস্তাঘাট ও খোলা জায়গায় পড়ে আছে হাজার হাজার চামড়া। সঠিক সময়ে লবণ দিতে না পারায় অনেক চামড়ায় ইতোমধ্যেই পচন ধরতে শুরু করেছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাজারে মোটা লবণের কৃত্রিম সংকট তৈরি হয়েছে, ফলে চড়া দামে চিকন লবণ কিনে চামড়া সংরক্ষণ করতে হচ্ছে। একইসঙ্গে শ্রমিক সংকটও চরমে পৌঁছেছে। ঈদের কারণে অনেক শ্রমিক নিজ এলাকায় চলে যাওয়ায় কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না। যারা কাজ করছেন, তারা দৈনিক ৩–৪ হাজার টাকা মজুরি দাবি করছেন।

স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান জানান, মাদ্রাসা ও এতিমখানা থেকে সংগৃহীত লক্ষাধিক চামড়া সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে খোলা রাস্তায় ফেলে রাখতে হচ্ছে, ফলে অনেক চামড়া নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে ক্রেতা ও দাতাদের অভিযোগ, ন্যায্য দাম না পাওয়ায় অনেক চামড়া বিক্রি না হয়ে দান করা হলেও আড়তদারদের অনীহার কারণে প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত লবণ সরবরাহ ও শ্রমিক সংকট সমাধান না হলে ফেনীর চামড়া শিল্পে কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হয়ে যাবে।

#ফেনী #চামড়াশিল্প #কোরবানির_চামড়া

চেকপোস্ট

শুক্রবার, ২৯ মে ২০২৬

চামড়া শিল্পে বিপর্যয়, লবণ ও শ্রমিক সংকটে ব্যবসায়ীরা দিশেহারা

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ফেনীর ফেনী জেলার প্রধান চামড়া মোকাম পাঁচগাছিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদ-পরবর্তী কাঁচা চামড়া সংরক্ষণ ও বাণিজ্যে চরম সংকট দেখা দিয়েছে। লবণের আকাশচুম্বী দাম ও শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন আড়তদার ও মৌসুমী ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে সরেজমিনে পাঁচগাছিয়া বাজার এলাকায় দেখা যায়, আড়তে বিপুল পরিমাণ চামড়া ঢুকলেও রাস্তাঘাট ও খোলা জায়গায় পড়ে আছে হাজার হাজার চামড়া। সঠিক সময়ে লবণ দিতে না পারায় অনেক চামড়ায় ইতোমধ্যেই পচন ধরতে শুরু করেছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাজারে মোটা লবণের কৃত্রিম সংকট তৈরি হয়েছে, ফলে চড়া দামে চিকন লবণ কিনে চামড়া সংরক্ষণ করতে হচ্ছে। একইসঙ্গে শ্রমিক সংকটও চরমে পৌঁছেছে। ঈদের কারণে অনেক শ্রমিক নিজ এলাকায় চলে যাওয়ায় কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না। যারা কাজ করছেন, তারা দৈনিক ৩–৪ হাজার টাকা মজুরি দাবি করছেন।

স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান জানান, মাদ্রাসা ও এতিমখানা থেকে সংগৃহীত লক্ষাধিক চামড়া সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে খোলা রাস্তায় ফেলে রাখতে হচ্ছে, ফলে অনেক চামড়া নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে ক্রেতা ও দাতাদের অভিযোগ, ন্যায্য দাম না পাওয়ায় অনেক চামড়া বিক্রি না হয়ে দান করা হলেও আড়তদারদের অনীহার কারণে প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত লবণ সরবরাহ ও শ্রমিক সংকট সমাধান না হলে ফেনীর চামড়া শিল্পে কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হয়ে যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত