বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কয়েকশ নারী কর্মীর অংশগ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মহিলা শাখার উদ্যোগে দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা শাখার উদ্যোগে দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকশ নারী কর্মী অংশ নেন।

বুধবার (২২ জুলাই) সকালে শহীদ সাটু অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মোসা. নুরুন্নিসা সিদ্দিকা এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোসা. সাবিকুন্নাহার মুন্নি এমপি এবং রাজশাহী অঞ্চলের পরিচালিকা মোসা. সাবরিনা শারমিন বনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি নিলুফা খাতুন বেলী। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মোসা. আনজুমানারা বেগম।

বক্তারা বলেন, ইসলামের আদর্শে নারী সমাজকে গড়ে তুলতে কোরআন ও সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা অনুসরণের প্রয়োজন রয়েছে। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তারা।

এ সময় নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং আদর্শ জীবন গঠনের আহ্বান জানান বক্তারা।

#জামায়াতে_ইসলামী #চাঁপাইনবাবগঞ্জ #নারী_সমাবেশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মহিলা শাখার উদ্যোগে দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা শাখার উদ্যোগে দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকশ নারী কর্মী অংশ নেন।

বুধবার (২২ জুলাই) সকালে শহীদ সাটু অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মোসা. নুরুন্নিসা সিদ্দিকা এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোসা. সাবিকুন্নাহার মুন্নি এমপি এবং রাজশাহী অঞ্চলের পরিচালিকা মোসা. সাবরিনা শারমিন বনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি নিলুফা খাতুন বেলী। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মোসা. আনজুমানারা বেগম।

বক্তারা বলেন, ইসলামের আদর্শে নারী সমাজকে গড়ে তুলতে কোরআন ও সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা অনুসরণের প্রয়োজন রয়েছে। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তারা।

এ সময় নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং আদর্শ জীবন গঠনের আহ্বান জানান বক্তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত