বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে’: নাহিদ ইসলাম

শরীয়তপুরে নাগরিক সভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এনসিপির শরীয়তপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যের অভিযোগ

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-বাণিজ্য করা হয়েছে। মামলা দেওয়ার ভয় দেখিয়ে ভোট কেনা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতো দেশ পরিচালনা করছে। তাঁর ভাষ্য, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপির কারণে মানুষ অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা-ও নষ্ট হয়েছে।

বিএনপির আন্দোলন নিয়েও প্রশ্ন

বিএনপির আন্দোলন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপির পক্ষে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসা সম্ভব হলে গত ১৬ বছরেই তারা তা করতে পারত। কিন্তু ওই সময়ে দলটি রাজপথে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্র-জনতা রাজপথে না নামলে এবং সাধারণ মানুষ জীবন না দিলে তারেক রহমান কখনো লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না।

‘ক্ষমতা চিরস্থায়ী নয়’

ক্ষমতার স্থায়িত্ব নিয়ে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, “ক্ষমতা চিরকালের জন্য নয়।” দুই-তৃতীয়াংশ আসন পেয়ে দেশকে নিজেদের সম্পত্তি মনে করলে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগও একসময় একইভাবে চিন্তা করত। এখন তাদের অবস্থান কোথায়, তা রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা উচিত।

নাগরিক সভায় উপস্থিত ছিলেন যারা

এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সদস্য ইমরান হোসেন।

এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#এনসিপি #নাহিদ_ইসলাম #শরীয়তপুরের_রাজনীতি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে’: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত